জৈন্তাপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

জৈন্তাপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক - Surma Times | Sylhet News

মাওলানা আকবর হোসেনসিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজ কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা আকবর হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ বছর বয়সী ওই শিশুটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিল। ভুক্তভোগীর মা গত রাতে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গৌরসংকর এলাকা থেকে আকবর হোসেনকে আটক করে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article