গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু - Surma Times | Sylhet News

20250428194225 970661

সুরমা টাইমস ডেস্ক :

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে মো. রিমন তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

 

গতকাল সোমবার (২৮শে এপ্রিল) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের কাছের বুড়িগাঙ্গাল হাওরে এ ঘটনাটি ঘটে।

 

মারা যাওয়া রিমন তালুকদার শাল্লা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি আটগাঁও গ্রামের মো. জাজেদ তালুকদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কালিকোটা হাওরে গরুকে নিয়ে ঘাস খাওয়াতে যায় সে।

 

এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে রিমন তালুকদার ও তার সঙ্গে নিয়ে যাওয়া একটি গরুর মৃত্যু হয়।

 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী ও একটি গরুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article