রাস্তায় দাঁড়ানো নারীদের পেটানো সেই রাসেল গ্রেফতার

রাস্তায় দাঁড়ানো নারীদের পেটানো সেই রাসেল গ্রেফতার - Surma Times | Sylhet News

20250310225805 231528

সুরমা টাইমস ডেস্ক :

রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের পেটানো সেই রাসেল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

গতকাল সোমবার (১০ই মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

1741617562 05c5b10e5479b126ca20481aa76b50cc

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন এবং সহিংস আচরণ করেন।

 

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়।

তিনি বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং সহিংস আচরণ করেন। পরে সেসব ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন তিনি।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article