হিযবুত তাহরীর শীর্ষ নেতাসহ ৩৬ সদস্য গ্রেফতার

হিযবুত তাহরীর শীর্ষ নেতাসহ ৩৬ সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet News

20250308202425 778483

সুরমা টাইমস ডেস্ক :

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।

গত শুক্রবার (০৭ই মার্চ) থেকে গতকাল শনিবার (০৮ই মার্চ) বিকেল পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

 

গতকল শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।

 

পুলিশ জানিয়েছে, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেওয়া নিষিদ্ধঘোষিত সংগঠনটির সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করেছে।

 

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। ফুটেজ দেখে হিযবুত তাহরীরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেফতার করা হবে।

 

সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা করেছে পুলিশ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article