কমলগঞ্জে সাংবাদিক ও শিক্ষকের স্মরণ সভা

কমলগঞ্জে সাংবাদিক ও শিক্ষকের স্মরণ সভা - Surma Times | Sylhet News

ko

নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রবাসী লেখক, সাংবাদিক রাজনীতিবিদ মরহুম ইসহাক কাজল এর ৫ম মৃত্যু বার্ষিকী ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষক বাবু সত্যেন্দ মোহন দেব এর মৃত্যু এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে শহীদনগর বাজার পতনঊষারে গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ স্মরণ সভা হয়।

গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলাম এর পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল আহাদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন,

আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান,এখলাছ উদ্দিন, হিফজুর রহমান বকস, আব্দুর রশিদ ফুল, সোলেমান আহমেদ, সাংবাদিক জয়নাল আবেদীন, ইউপি সদস্য ও গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আব্দুল বাসিত খান, আনোয়ার খান, মর্তুজ আলী, সুবুধ পাল, জাহাঙ্গীর আহমদ, সমরেশ মোহন দেব প্রমুখ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article