সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা হবে কাল

সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা হবে কাল - Surma Times | Sylhet News

6771409ca5550 copyসুরমা টাইম ডেস্ক : প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম মজুমদার বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল ৩০ ডিসেম্বর (সোমবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হবে। ২৯ ডিসেম্বর (রবিবার) সমসাময়িক বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবুল কালাম মজুমদার। আজাদ মজুমদার বলেন, তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। তদন্ত কাজ চলমান আছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কী না, এমন প্রশ্নে আজাদ মজুমদার বলেন, এটা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। প্রকাশ করার বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। তদন্তদল অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এর মধ্যে বেশ কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ প্রয়োজন হলে বিদেশেও কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

অগ্নিকাণ্ড ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়নি জানিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, তদন্তের স্বার্থে প্রবেশ সীমিত করা হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাসের ভিত্তিতে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে ১৬০ জন সাংবাদিক ও টেলিভিশনের ৪০ জন ভিডিওগ্রাফারকে অস্থায়ী পাস দেওয়া হবে।

আবুল কালাম মজুমদার আরও জানান, এর বাইরে ডিএমপির অস্থায়ী সেল থেকে সাংবাদিক বা যাদের প্রয়োজন তারা পাস সংগ্রহ করতে পারবেন। যতক্ষণ নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কার্ডের লিগ্যালিটি থাকবে। তবে কার্ড ইস্যুর ক্ষেত্রে সরকার রিভিউ করবে। যাতে সাংবাদিক নামধারী কোনো দালাল সচিবালয়ে প্রবেশ করতে না পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article