সিলেটে ফের কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে ফের কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ - Surma Times | Sylhet News

1733219605.Atok BG Slyসুরমা টাইমস ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, দমদমিয়া, উৎমা, মিনাটিলা,  লাফার্জ, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ ও পাথর কোয়ারিতে বিওপির জওয়ানরা অভিযান চালান। অভিযানে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চিনি, ফেসওয়াশ, বেবি ক্রিম, শীতের কম্বল, মেহেদী, চা-পাতা, জিরা, সাবান, গরু, মহিষ, সিগারেট ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন,  শিং মাছ ও মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ বিভিন্ন ধরনের পণ্যও জব্দ করেছেন বিজিবি জওয়ানরা। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ ১৬ হাজার ৭৪০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাই পণ্য জব্দ করা হয়।

এ পণ্যের নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article