ভিসাহীন ভ্রমণ সুবিধা দিচ্ছে যুক্তরাজ্য

ভিসাহীন ভ্রমণ সুবিধা দিচ্ছে যুক্তরাজ্য - Surma Times | Sylhet News

জর্ডান ও জিসিসির ছয় দেশকে ভিসাহীন ভ্রমণ সুবিধা দিচ্ছে যুক্তরাজ্য

image 257519 1704023958bdjournalসংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার ও জর্ডানের নাগরিকদের জন্য ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। রোববার (৩১ ডিসেম্বর) জিও টিভি এ খবর জানিয়েছে ।
যুক্তরাজ্যে প্রবেশের জন্য এই সাত দেশের নাগরিকদের ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) লাগবে বলে প্রতিবেদনে বলা হয়েছে, । যেটির আবেদন করতে মাত্র ১০ ইউরো (বাংলাদেশি ১২০০ টাকা) লাগবে বলে জানা যায়। এছাড়া এও জানা যায় যে, এই অনুমতি নিয়ে তারা দুই বছর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন।

জানা গেছে, ২০২৩ সালের শুরুর দিকে ২০২৫ সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাইজেশন ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। তারই অংশ হিসেবে জিসিসির ছয় দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালু করা হলো বলে জানায় যুক্তরাজ্য। এসব দেশের নাগরিকরা যাতে সহজেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারে, সে জন্য ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ। সুবিধা পাওয়া ৭টি দেশের মধ্যে ৬টি দেশই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য। তবে কাতার আগে থেকেই এ সুবিধা পেয়ে আসছিলো। দেশটির নাগরিকরা ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকেই ইটিএ ব্যবহার করে যুক্তরাজ্যে যেতে পারছিলেন।

ব্রিটিশদের অর্থনীতিতে উপসাগরীয় দেশের পর্যটকরা বেশ গুরুত্বপূর্ণ। ২০২২ সালে এসব দেশ থেকে ৭ লাখ ৯০ হাজারেরও বেশিপর্যটক দেশটিতে ভ্রমণ করে ২০০ কোটি পাউন্ড খরচ করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article