ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি

ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি - Surma Times | Sylhet News

1676112785

সুরমা টাইমস ডেস্কঃ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত তিন দিনে দ্বিতীয়বারের মতো আজ সোমবার (৬ নভেম্বর) বিকালের দিকে নেপালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে উঠেছে নয়াদিল্লি ও এর আশপাশের এলাকাও।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় ৪টা ১৬ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালের পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পে কেঁঁপে উঠেছে ভারতের রাজধানীসহ আরও কয়েকটি শহর।

দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেলেও এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ ​​কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।

প্রসঙ্গত, গত ৩রা নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ ​কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানায় ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article