প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রী গৃহবধূর আত্মহত্যা

প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রী গৃহবধূর আত্মহত্যা - Surma Times | Sylhet News

manik samakal 651d352a51705

সুরমা টাইমস ডেস্কঃ

মানিকগঞ্জে প্রেমিককে ভিডিও কলে রেখে বিলকিস আক্তার নামের এক কলেজছাত্রী গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার সকালে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।

নিহত বিলকিস ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের হাটকুড়িয়া গ্রামের মো. বাবু মিয়ার মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তার জন্মের কয়েক বছর পরে তার বাবা, মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে প্রায় ১০ বছর ধরে বৈতরা সুমন হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন মা-মেয়ে। ভাড়া বাড়ি থেকে মেয়েকে বিয়ে দিয়ে প্রবাসে যান বিলকিসের মা। বর্তমানে তিনি প্রবাসেই রয়েছেন।

বাড়ির মালিক মো. সুমন হোসেন জানান, প্রায় ৪ বছর আগে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের সোহেলের সঙ্গে বিয়ে হয় বিলকিসের। দেড় মাস আগে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য সেই ভাড়া বাসায় আসেন বিলকিস। এখান থেকেই পরীক্ষা দেন। ১০-১৫ দিন আগে স্বামীর পরিবারের লোকজন তাকে নিতে আসেন। কিন্তু তখন বিলকিস আর স্বামীর বাড়িতে যাবেন না বলে জানিয়ে দেন এবং বিবাহ বিচ্ছেদের কথাও জানান। তার সঙ্গে অন্য এক ছেলের সম্পর্ক রয়েছে বলে জানান ওই গৃহবধূ।

 

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিলকিসের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় বিলকিসের মার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তিনি জানান, সিলেটের আসলাম নামে এক ছেলের সঙ্গে তার মেয়ের সম্পর্ক হয়। রাতে মোবাইল ফোনে তাদের দুজনের কথা হয়। একপর্যায়ে বিলকিস আসলামকে আত্মহত্যা হুমকি দেয়। এর পর আসলাম রাতেই তাকে জানিয়েছে, বিলকিস আত্মহত্যা করবে।

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article