উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহসহ উন্নয়ন দাবি নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের

উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহসহ উন্নয়ন দাবি নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের - Surma Times | Sylhet News

58 scaled

উত্তরাঞ্চলের ১৬ জেলায় গ্যাস সরবরাহ, সংবিধান অনুযায়ী সুষম বন্টন নিশ্চিত করতে শিল্প কলকারখানা স্থাপনসহ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জুন) রাজধানীর একটি রেস্টুরেন্টে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নির্বাহী কমিটির প্রথম বৈঠকে এসব দাবি জানানো হয়।

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল হক সরকারের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সংগঠনের যুগ্ম সম্পাদক মানিক মুনতাসির, কোষাধ্যক্ষ আবু আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, নির্বাহী কমিটির সদস্য আঞ্জুমান আরা মুন, সামসুল আলম সেতু, জামিউল আহসান সিপু, এম এ মান্নান, মনোরমা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক শাহাদাত স্বপন, দপ্তর সম্পাদক নির্মল বর্মন প্রমুখ।

বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

 

 

—বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article