ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিসহ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যুবলীগ

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিসহ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যুবলীগ - Surma Times | Sylhet News

Jhor scaled

 

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর স্রষ্টা শহীদ শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজ করেছে।

 

স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের যেকোন ক্রান্তিলগ্নে, আন্দোলন-সংগ্রামে, দুর্যোগ-দুর্বিপাকে দেশ ও মানুষের পাশে ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বন্যার্ত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোসহ অতি সম্প্রতি করোনা মহামারিতে যুবলীগের নেতা-কর্মীরা তাদের জীবন বাজি রেখে অসহায় মানুষের পাশে থেকে খাদ্য, চিকিৎসাসেবা, নগদ অর্থসহ নানাভাবে সহযোগিতা করে মানবিক যুবলীগ হিসেবে সর্বমহলে পরিচিতি পেয়েছে।

 

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যেই ভয়ংকর রূপ ধারণ করেছে যা সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় মোখা’র ফলে অতিবৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ও প্রচার-প্রচারণা চালানো, মাইকিং করা, গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণসহ ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

 

 

প্রেস বিজ্ঞপ্তি:

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article