আনন্দলোকের বর্ষবরণ উৎসব ১৪৩০ শুক্রবার

আনন্দলোকের বর্ষবরণ উৎসব ১৪৩০ শুক্রবার - Surma Times | Sylhet News

349602

রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘আনন্দলোক’ নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে আয়োজন করছে ‘বর্ষবরণ উৎসব ১৪৩০’।

এবারের উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস। উৎসবে সংগীত-নৃত্য পরিবেশন করবেন – বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেট শাখা, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, সুরাঞ্জলি, চারুবাক, নৃত্যশৈলী।

উৎসব চলবে সকাল ৯ টা হতে দুপুর ১২ পর্যন্ত।

আবহমান বাংলার শ্বাশত মিলনোৎসব পহেলা বৈশাখে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আনন্দলোকের পরিচালক, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রাণা কুমার সিনহা।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article