সিলেটে ছড়ারপর ইসলামী যুব সমাজ এর উদ্যোগে ইফতার বিতরণ

সিলেটে ছড়ারপর ইসলামী যুব সমাজ এর উদ্যোগে ইফতার বিতরণ - Surma Times | Sylhet News

CORARPAR ISLAMI JUBOSOMAJ PHOTO

সিলেট নগরীর ছাড়রপার ইসলামী যুব সমাজ এর উদ্যোগে অসহায় দরিদ্র ও বিভিন্ন শ্রেণীর পেশার ৮০০ রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বাদ আসর কোর্ট পয়েন্টে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট হাফিজ মাওলানা মাহমুদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর এর সিনিয়র সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাড়ারপার ইসলামী যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল আহমদ, মোঃ জুনায়েদ, মোঃ আশরাফুল ইসলাম বাবুল, মোঃ লাদেন, মোঃ শাহীন, অন্তর প্রমুখ।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article