গোন্ডেন ট্রেড এন্ড ট্যুর ট্র্যাভেলস এজেন্সির শুভ উদ্বোধন করেছেন অধ্যাপক জাকির

গোন্ডেন ট্রেড এন্ড ট্যুর ট্র্যাভেলস এজেন্সির শুভ উদ্বোধন করেছেন অধ্যাপক জাকির - Surma Times | Sylhet News
facebook 1678967299538 7042099260323214010
আম্বরখানাস্থ গোন্ডেন টাওয়ারে  ‘গোন্ডেন ট্রেড এন্ড ট্যুর’ ট্র্যাভেলস এজেন্সির শুভ উদ্বোধন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩) দুপুরে আম্বরখানাস্থ গোন্ডেন টাওয়ারে যুবলীগ নেতা ফয়সাল আজাদ ও ফারুক কর্তৃক পরিচালিত এ ব্যবসা প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল,১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য আজম খান,সৈয়দ কামাল, গোল্ডেন টাওয়ার সভাপতি ইসমাইল হোসেন কয়েছ, মনজুরুল ইসলাম, ৬ নং ওয়র্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদ,সোহেল আহমদ, নোমান আহমদ,মহানগর যুবলীগ নেতা শিমুল খন্দকার, মোবারক হোসেন প্রমুখ।
উদ্বোধনকালে অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন,  ব্যবসা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। ব্যবসা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসার ভূমিকা অপরিসীম। যে কোনো ব্যবসা যদি সততার সহিত করা যায় তাহলে ব্যবসাকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
সেজন্য সততার সহিত ব্যবসা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। সেজন্যই বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে। আগামীতেও এধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশে ট্র্যাভেলস এজেন্সির ব্যবসা সময়োপযোগী।
আপনারা যারা এই ব্যবসা শুরু করেছেন আপনাদের ব্যবসার সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

 

প্রেস বিজ্ঞপ্তি:

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article