সিলেট বিভাগের দুই-এক স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

সিলেট বিভাগের দুই-এক স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস - Surma Times | Sylhet News

weather

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেট বিভাগের দুই-এক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২০শে ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুই এক স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুই-এক স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী তিনদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article