ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ - Surma Times | Sylhet News

SPORTS NEWS PIC 1ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষে ডে নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে নগরীর বৃহত্তর বাগবাড়ী ও কাজলশাহ যুবসমাজ কর্তৃক আয়োজিত ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট মহানগর যুবলীগের ৯নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মো: সাদিকুর রহমান সোহাগের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল আহমদ নাহিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারশ্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট সিটি কর্পোরেশনের ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এ লায়েক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-এডভোকেট সালমা সুলতানা, সাজলু লস্কর, আখলাকুল করিম নেওয়াজ, রুপম আহমদ, সাদিক মিয়া, জামাল আহমদ, রুবেল আহমদ, তারেক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article