নবীগঞ্জে সিএনজি চাপায় প্রাণ গেল চার বছরের শিশুর

নবীগঞ্জে সিএনজি চাপায় প্রাণ গেল চার বছরের শিশুর - Surma Times | Sylhet News
image 505511
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (০৪) নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে।
গত ১লা এপ্রিল মঙ্গলবার দুপুর  ১:টার দিকে নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মরিয়ম বেগম বানিয়াচং থানার সানঘর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। সে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মরিয়ম বেগম খেলাধুলা করার সময় নবীগঞ্জ থেকে গুমগুমিয়া অভিমুখী একটি সিএনজি (হবিগঞ্জ-থ১১-৫৮৪৫) নবীগঞ্জ টু কাজিগঞ্জ বাজার আঞ্চলিক সড়কের গন্ধা পয়েন্টে পৌঁছালে শিশুটি সিএনজির নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article