সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করা ইবাদতের শামিল: শফিউল আলম চৌধুরী নাদেল

সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করা ইবাদতের শামিল: শফিউল আলম চৌধুরী নাদেল - Surma Times | Sylhet News

DSC 0057 scaled

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করা ইবাদতের শামিল।

তিনি গত ৭ মে (বুধবার) বিকালে নগরীর দক্ষিণ সুরমা চন্ডিপুলস্থ সুলতানপুর এলাকায় সাবেক ছাত্রনেতা ও তরুণ ব্যবসায়ী মো: সফায়ত খান ও হাজী রুমেল আহমদ এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান হোটেল সানরাইজ (আবাসিক) এর শুভ উদ্বোধনী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি হোটেল সানরাইজ (আবাসিক) এর সফলতা কামনা করেন এবং হোটেল সংশ্লিষ্ট সকলকে গ্রাহক সেবায় সচেষ্ট থাকার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ জুবেরী সাদ, হাজী তুরন চৌধুরী, মনসুর খান বাদশা, সিলেট মহানগর আওয়ামীলীগ এর সদস্য জুমাদিন আহমদ, আওয়ামীলীগ নেতা বশির খান লাল, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সিবলী আহমদ, কোষাধ্যক্ষ মাসুম রুহানি, রিয়াজ খান, যুবলীগ নেতা দুলাল রাজ, এহিয়া আহমদ সুমন, সাইফুদ্দিন আহমেদ সাবের, ইমতিয়াজ আহমেদ জগলু, সাইদুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগ এর সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, ব্যবসায়ী আব্দুল মোমিন, তারেক আহমদ, সুজন আহমদ, ঝিনুক আহমদ, আছকর আহমদ, সাজু আহমদ, শাহেদ আহমদ, সাদিক রহমান, ছাত্রনেতা রাকিব আহমদ টিপুল, নাহিদ হোসেন খান, জাওয়াদুল করিম মেহেদী, সৈয়দ মাহফুজ আলী, আবু দারজা তামি, সালমান খান রাজিক, সোহেল আহমদ, জহিরুল ইসলাম।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো জামিল আহমদ জামালী। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল ফিতা কেটে হোটেল সানরাইজ এর উদ্বোধন করেন।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article