ড. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে মুসলিম লীগের শোক প্রকাশ

ড. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে মুসলিম লীগের শোক প্রকাশ - Surma Times | Sylhet News

zafor 2304112332

জাতীর বিবেক নামে খ্যাত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ড. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এড. বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের।

সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রেরিত এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, নির্ভীক ও দৃঢ়চেতা দেশপ্রেমিক ব্যক্তিত্ব ড. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু জাতীর এক অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হওয়ার নয়।

 

তিনি তার কর্মের মাঝেই আজীবন চীর স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সংকটকালীন সময়ে তার বলিষ্ঠ ভূমিকা, দৃঢ় অবস্থান ও অকুতোভয় মন্তব্য এবং দিকনির্দেশনার জন্য তিনি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন।

 

নেতৃবৃন্দ জনাব জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আশা করি মরহুমের পরিবারের সদস্য ও অনুসারীরা তার মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন।

 

 

প্রেস বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article