নাশকতার আশঙ্কায় সিলেট ওসমানী বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, বাড়ল নজরদারি

নাশকতার আশঙ্কায় সিলেট ওসমানী বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, বাড়ল নজরদারি - Surma Times | Sylhet News

সিলেট ওসমানী বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, বাড়ল নজরদারি - Surma Times | Sylhet Newsঢাকা, ১৯ নভেম্বর ২০২৬। নাশকতার আশঙ্কায় সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের ভেতরে ও বাইরে নজরদারি বাড়ানো হয়েছে। সঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আনসার ও এপিবিএনের সদস্য।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশেষ করে বাইরের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন জানান, ঢাকা থেকে বুধবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বিকেল ৪টা থেকে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, বিশেষ করে বাইরের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত আনসার ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ওসমানী বিমানবন্দরের প্রবেশপথ, বাউন্ডারি ও ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে বলেও তিনি জানান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় দেশের সব বিমানবন্দরের সঙ্গে সিলেটেও সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখতে বলা হয়েছে। রাতে ফ্লাইট পরিচালিত হয় না এমন সময়েও টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশের সময় যানবাহন তল্লাশি এবং নিরাপত্তা টহল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে সম্ভাব্য নাশকতামূলক ঘটনা এড়াতে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব স্তরে সতর্কতা অব্যাহত থাকবে। [sylhetview24](https://www.sylhetview24.news/news/418336)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article