আদ্–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ৭২ ঘণ্টায় তদন্ত রিপোর্টের নির্দেশ

আদ্–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ৭২ ঘণ্টায় তদন্ত রিপোর্টের নির্দেশ - Surma Times | Sylhet News

আদ্–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু ৭২ ঘণ্টায় তদন্ত রিপোর্টের নির্দেশসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভোরে সংশ্লিষ্ট কক্ষে এসি সংক্রান্ত জটিলতা বা অন্য কোনো কারণে শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে সকালে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে চিকিৎসাধীন এক থেকে দুই দিন বয়সী ৬ শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে হাসপাতালজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, গ্যাসলাইনে লিকেজ বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তদন্ত কমিটির প্রতিবেদনের পরই মৃত্যুর প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article