রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য - Surma Times | Sylhet News
রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

সুরমা টাইমস ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির একটি কক্ষ থেকে তার মরদেহ পাওয়া যায়।

নিহত ব্যক্তি লাতিপভ ভিল (৫২), তিনি রাশিয়ার নাগরিক এবং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগোঅ্যাটমে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সহকর্মীরা তাকে নিজ কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি দ্রুত কর্তৃপক্ষকে জানানো হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, যা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article