৭ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি

৭ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
৭ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি

সুরমা টাইমস ডেস্কঃ দেশের সাতটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলেও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার সময় নৌযান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

Share This Article