মগবাজারে এসির গ্যাস লিকেজে ৬ নবজাতকের মৃত্যু, আতঙ্কে হাসপাতাল

মগবাজারে এসির গ্যাস লিকেজে ৬ নবজাতকের মৃত্যু, আতঙ্কে হাসপাতাল - Surma Times | Sylhet News

আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালেসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনায় নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এসি থেকে গ্যাস লিকেজের ঘটনায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালের একটি ওয়ার্ডে স্থাপিত এসি সিস্টেমে ত্রুটি দেখা দিলে সেখান থেকে গ্যাস লিকেজ শুরু হয়। এতে ওই ওয়ার্ডে থাকা নবজাতকদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে একে একে ছয় শিশুর মৃত্যু হয়।

ঘটনার পর হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনদের মাঝে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা। ইতোমধ্যে বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

ঘটনার কারণ নির্ণয় এবং দায়ীদের চিহ্নিত করতে বিস্তারিত অনুসন্ধান চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article