বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার খাদিমপাড়াস্থ সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপর। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সভাপতি বীরেশ দেবনাথের সভাপতিত্বে এবং পলাশ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব।
সম্মেলন উদ্বোধন করেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ এবং ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা বক্তব্য রাখেন।
সম্মেলনে আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য বীরেশ দেবনাথকে সভাপতি এবং পলাশ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি





